পশ্চিমবঙ্গে এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রক্রিয়া শুরু হয়েছে, যা ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হবে, যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।

0
82

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিএলওরা (Booth Level Officer)। নিরক্ষর ভোটারদের ফরম পূরণে সহায়তা করবেন তারা। প্রতিটি বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন বিএলওরা, যাতে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।

এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্য হল ভোটার তালিকা থেকে যোগ্য কোনও নাগরিক যেন বাদ না পড়ে তা নিশ্চিত করা। শুধু তাই নয়, অযোগ্য কেউ যাতে তালিকায় না থাকে সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে এনআরসি করা হচ্ছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই প্রক্রিয়ার বিরোধিতা করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here